দার্জিলিং চৌরাস্তায় শুরু হল তিন দিনের 'গুন্দরি বাজার - The News Lion

দার্জিলিং চৌরাস্তায় শুরু হল তিন দিনের 'গুন্দরি বাজার




দি নিউজ লায়ন ;  লকডাউনে চাকরি গিয়েছে। কাজ হারিয়ে ফিরে আসতে হয়েছে পাহাড়ে। এমন ৪০ জনকে নিয়ে দার্জিলিং চৌরাস্তায় শুরু হল তিন দিনের 'গুন্দরি বাজার'। এখানে মূলত পাহাড়ের বিশেষত্ব খাবার হস্তশিল্প তুলে ধরা হচ্ছে। দায়িত্বে রয়েছেন ৪০ জন পাহাড়বাসী, যারা সাম্প্রতিক সময়ে লকডাউন এর জেরে কাজ হারিয়ে পাহাড়ে ফিরেছিলেন।


 একাধিক স্টল রয়েছে এই বাজারে। পাওয়া যাচ্ছে পাহাড়ের স্পেশালিটি মোমো, সসেজ, বিভিন্ন রকমের ফলের রেসিপি প্রভৃতি। উদ্যোক্তাদের আশা এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন কাজ হারানো অল্পবয়স্ক পাহাড়ের যুব সম্প্রদায়ের অর্থনৈতিক সাহায্য হবে তেমনি অন্যদিকে পাহাড়ের পর্যটনের বিকাশ ঘটবে। পর্যটকদের সামনে নতুনত্ব তুলে ধরা যাবে। যাতে আখেরে পাহাড়ে পর্যটকের সংখ্যা বাড়বে। আগামী দিনেও এই ধরনের প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে তাদের। উদ্যোগকে স্বাগত জানিয়েছে জিটিএ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.